ঢাকা টু খুলনা ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৬
ঢাকা টু খুলনা ট্রেনের সময়সূচী-ট্রেনের ভাড়া সম্পর্কে জানতে গুগলে সার্চ করছেন? তাহলে নিচের আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন। কেননা এ আর্টিকেলের মধ্যে আলোচনা করেছি ঢাকা টু খুলনা ট্রেন, ভাড়ার পরিমাণ ও সময়সূচী সম্পর্কে বিস্তারিত তথ্য।
আপনাদের মধ্যে কেউ যদি ঢাকা টু খুলনা ভ্রমণের উদ্দেশ্যে বা কোন কাজের জন্য যেতে চাই, তাহলে এই পোস্টটি থেকে আপনারা ভাড়া ও সময়সূচী সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন ঢাকা টু খুলনা ট্রেন ভ্রমন করার ক্ষেত্রে আপনাদের অনেক কাজে আসবে এবং আশা করি ট্রেন ভ্রমণের আপনাদের সহায়তা হবে।
পোস্ট সূচিপত্র.
ঢাকা টু খুলনা ট্রেনের তালিকা ২০২৬
ঢাকা টু খুলনা ট্রেন চলাচলের জন্য দেশের অন্যতম জনপ্রিয় রুট হিসাবে পরিচিত। এই রুটে ট্রেন যোগাযোগ যাত্রীদের জন্য আরামদায়ক, নিরাপদ এবং ভ্রমণের প্রধান মাধ্যম। প্রতিদিন ঢাকা টু খুলনা তিনটি আন্তঃনগর ট্রেন চলাচল করে।
আরো পড়ুনঃ খুলনা থেকে যশোর ট্রেনের সময়সূচী-ভাড়া ২০২৬
ঢাকা টু খুলনা রুটে সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত প্রতিদিন মোট তিনটি আন্তঃনগর ট্রেন চলাচল করে। এই আন্তঃনগর ট্রেনগুলো ঢাকা টু খুলনা এবং খুলনা টু ঢাকা রুটে যাত্রী নিয়ে নিয়মিত চলাচল করে। এদের মধ্যে উল্লেখযোগ্য ট্রেনগুলো নিচে তালিকা দেওয়া হলো-
| ক্রমিক নং | ট্রেনের নাম |
|---|
| ০১ | সুন্দরবন এক্সপ্রেস (৭২৬) |
| ০২ | চিত্রা এক্সপ্রেস (৭৬৪) |
| ০৩ | জাহানাবাদ এক্সপ্রেস (৮২৬) |
- উপরে উল্লেখিত ট্রেন গুলো দৈনিক ঢাকা টু খুলনা রুটে সরাসরি চলাচল করে। এ ট্রেন ট্রেনগুলো যাত্রা সময় বিভিন্ন স্টেশনে স্টপিস দিয়ে থাকে যাত্রীদের সুবিধার্থে। আপনি যদি ঢাকা থেকে খুলনা রুটে ট্রেনে চলাচল করতে চান তাহলে উপরের ট্রেনগুলোতে যাতায়াত করতে পারেন।
ঢাকা টু খুলনা ট্রেনের সময়সূচী
বর্তমান সময়ে ঢাকা টু খুলনা রুটে ঢাকা থেকে ছেড়ে আসা আন্ত নগর তিনটি ট্রেন চলাচল করে এই তিনটি ট্রেনের সময়সূচী বাংলাদেশ রেলওয়ে অফিসিয়াল ওয়েবসাইটের সময়সূচি অনুযায়ী নিচে বিস্তারিত তথ্য দেওয়া হল-
| ক্রমিক নং | ট্রেনের নাম | ছাড়ার সময় | পৌঁছানোর সময় | ছুটির দিন |
|---|
| ০১ | সুন্দরবন এক্সপ্রেস (৭২৬) | সকাল ৮:০০ টা | বিকাল ৩:৪০ মিনিট | বুধবার |
| ০২ | চিত্রা এক্সপ্রেস (৭৬৪) | সন্ধ্যা ৭:৩০ মিনিট | ভোর ৪:৪০ মিনিট | রবিবার |
| ০৩ | জাহানাবাদ এক্সপ্রেস (৮২৬) | রাত ৮:০০ টা | রাত ১১:৪৫ মিনিট | সোমবার |
ঢাকা টু খুলনা ট্রেন ভাড়া ২০২৬
আপনারা চাইলে অনলাইনে ই-টিকিটিং সিস্টেমে (https://eticket.railway.gov.bd) মাধ্যমেই ঢাকা টু খুলনা ট্রেনের টিকিট কাটতে পারবেন। ঢাকা থেকে খুলনা পর্যন্ত রেললাইনে দৈনিক আন্তঃনগর ৩টি ট্রেন চলাচল করে। নিচে ঢাকা টু খুলনা সকল ট্রেনর ভাড়ার তালিকা দেওয়া হলো-
আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস (৭২৬)
| আসন বিন্যাস | ভাড়ার পরিমাণ |
|---|---|
| শোভন চেয়ার | ৬২৫টাকা |
| স্নিগ্ধা | ১১৯৬ টাকা |
| এসি সিট | ১৪৩২ টাকা |
আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস (৭৬৪)
| আসন বিন্যাস | ভাড়ার পরিমাণ |
|---|---|
| শোভন চেয়ার | ৬৩০ টাকা |
| স্নিগ্ধা | ১২০৮ টাকা |
| এসি বার্থ | ২১৬৮ টাকা |
আন্তঃনগর জাহানাবাদ এক্সপ্রেস (৮২৬)
| আসন বিন্যাস | ভাড়ার পরিমাণ |
|---|---|
| শোভন চেয়ার | ৪৪৫ টাকা |
| স্নিগ্ধা | ৮৫১ টাকা |
| এসি সিট | ১০১৮ টাকা |
ঢাকা টু খুলনা ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন
ঢাকা টু খুলনা রুট বাংলাদেশের অন্যতম একটি ব্যস্ত ও গুরুত্বপূর্ণ রেল যোগাযোগ পথ হিসেবে পরিচিত। এ রুটে দৈনিক প্রায় তিনটি ট্রেন চলাচল করে। তবে প্রতিটি ট্রেনের নির্ধারিত একটি সাপ্তাহিক ছুটির দিন রয়েছে, যা রক্ষণাবেক্ষণ ও পরিচালন ব্যবস্থার মান উন্নয়নে নির্ধারণ করা হয়।
মূলত যাত্রীদের ভ্রমণ পরিকল্পনা সহজ করতে এই ছুটির দিন সম্পর্কে ধারণা থাকা অত্যন্ত জরুরি। যদি সপ্তাহে একদিন সম্পর্কে সঠিক তথ্য যাত্রীরা অপ্রত্যাশিত ভোগান্তি এড়াতে এবং ভ্রমণ আরও সহজ করতে পারেন।
| ক্রমিক নং | ট্রেনের নাম | সাপ্তাহিক ছুটি |
|---|---|---|
| ০১ | আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস | বুধবার |
| ০২ | আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস | রবিবার |
| ০৩ | আন্তঃনগর জাহানাবাদ এক্সপ্রেস | সোমবার |
ঢাকা থেকে খুলনা কত কিলোমিটার
ঢাকা থেকে খুলনা যাওয়ার সময় আপনাদের অনেকেরই মনে প্রশ্ন আসতে পারে ঢাকা টু খুলনা দূরত্ব কত কিলোমিটার? তাহলে আসুন জেনে নেওয়া যাক ঢাকা টু খুলনা দূরত্ব কত-
- সড়ক পথেঃ ঢাকা থেকে খুলনা সড়ক পথে দূরত্ব গুগল ম্যাপ অনুযায়ী প্রায় ২১৯.৪ কিলোমিটার ।
- রেলপথেঃ ঢাকা থেকে খুলনা রেলপথের দৈর্ঘ্য সম্পর্কে বিভিন্ন সূত্রে ভিন্ন তথ্য পাওয়া যায়। কিছু সূত্রে পাওয়া যায় যদি ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে টাঙ্গাইল বঙ্গবন্ধু বা যমুনা সেতু হয়ে যদি খুলনা পৌঁছায় তাহলে ঢাকা থেকে খুলনা দূরত্ব রেলপথে দূরত্ব ৪০৪ কিলোমিটার।
- রেলপথে সেতু হয়েঃ আর আপনি যদি ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে খুলনা চলাচল করেন তাহলে এই পথের মোট দূরত্ব দ্বারা ২৭২ কিলোমিটার। বর্তমানে পদ্মা সেতু চালু হওয়ার কারণে ঢাকা টু খুলনা রেলপথের দূরত্ব কমে এসেছে এবং সময়ও বেঁচে যাচ্ছে যাত্রীদের।
- বিমান পথেঃ ঢাকা থেকে খুলনা বিমান পথে দূরত্ব প্রায় ২২৭ কিলোমিটার বা ১৪১ মাইল।
আপনি সড়ক পথে, রেলপথে বা বিমান পথে যেতে চান তার উপর ভিত্তি করে সময় ও দূরত্বের কিছু পার্থক্য হতে পারে।
ঢাকা টু খুলনা ট্রেনে যেতে কত সময় লাগে
ঢাকা টু খুলনার উদ্দেশ্য যে সকল যাত্রী ভ্রমণ করতে চান তার অধিকাংশ যাত্রীগণ কত সময় লাগে জানার আগ্রহ প্রকাশ করেন। এবং বিভিন্ন মাধ্যমে জানার জন্য খোঁজাখুঁজি করে থাকেন। নিচে জেনে নিতে পারবেন ঢাকা টু খুলনা যেতে কত সময় লাগে?
- ঢাকা টু খুলনা ট্রেনের মাধ্যমে যেতে সময় লাগে প্রায় ৮-৯ ঘন্টা। তবে আন্তঃনগর জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনে যেতে ৪ থেকে ৪ ঘন্টা ৩০ মিনিট মত সময় লাগে।
ঢাকা টু খুলনা ট্রেনের স্টপিস স্টেশন
ঢাকা টু খুলনা রুটে চলাচলকারী ট্রেনগুলো মধ্যে প্রায় অনেক গুলো স্টেশনে স্টপিস দিয়ে চলাচল করে। নিচে ঢাকা টু খুলনা রুটে চলাচলকারি আন্তঃনগর ট্রেনগুলোর বিরতি স্টেশন সমূহ গুলো উল্লেখ করা হলো-
আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস
- ঢাকা — ভাঙ্গা— ফরিদপুর— রাজবাড়ী— পাঙ্গাসা— কুষ্টিয়া কোট—পোড়াদহ—আলমডাঙ্গা—চুয়াডাঙ্গা—দর্শনা—কোটচাঁদপুর—মোবারকগঞ্জ—যশোর—নোয়াপাড়া—দৌলতপুর— সর্বশেষ খুলনা।
আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস
- ঢাকা — বিমান বন্দর—জয়দেবপুর —টাঙ্গাইল—বঙ্গবন্ধু সেতু পূর্ব —এসএইচ এম মনসুর আলী—উল্লাপাড়া—বোরাল ব্রিজ —চাটমোহর —ঈশ্বরদী —ভেড়ামারা—পোড়াদহ—আলমডাঙ্গা—চুয়াডাঙ্গা —কোটচাঁদপুর—মোবারকগঞ্জ —যশোর—নোয়াপাড়া— সর্বশেষ খুলনা।
আন্তঃনগর জাহানাবাদ এক্সপ্রেস
- ঢাকা— ভাঙ্গা —কাশিয়ানী —লোহা গড়া— নড়াইল— সিঙ্গিয়া— নোয়াপাড়া— সর্বশেষ খুলনা।
ঢাকা টু খুলনা ট্রেনের সময়সূচী-ট্রেনের ভাড়া-শেষ কথা
প্রিয় পাঠক,আজকের আর্টিকেলের মূল বিষয় হচ্ছে ঢাকা টু খুলনা ট্রেনের সময়সূচী ও ভাড়া সে সম্পর্কে। সাথে আরও আলোচনা করেছি ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন ও ঢাকা থেকে খুলনা কত কিলোমিটার সে সম্পর্কে বিস্তারিত সকল তথ্য ।
আমাদের আজকের এই পোস্টটি পড়ে যদি আপনাদের ভালো লেগে থাকে। তাহলে অবশ্যই আপনি বন্ধুদের সাথে শেয়ার করবেন। এতক্ষণ আমাদের সঙ্গে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত পোস্টটি পড়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url