ঢাকা টু কিশোরগঞ্জ ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৬
আপনি কি ঢাকা টু কিশোরগঞ্জ ট্রেনে যেতে চাচ্ছেন? কিন্তু ঢাকা টু কিশোরগঞ্জ ট্রেনের সময়সূচী ও ভাড়া সম্পর্কে ধারণা নেই, বিশেষ করে তাদের জন্য আমাদের আজকের এই আর্টিকেলটি। কারণ আজকের আর্টিকেল থেকে ঢাকা টু কিশোরগঞ্জ ট্রেনের সময়সূচি ও ভাড়া সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারবেন।
ঢাকা টু কিশোরগঞ্জ ৩টি আন্তঃনগর ট্রেন চালু রয়েছে এবং এই ট্রেনগুলো নিয়মিত চলাচল করে থাকে। অল্প খরচে, নিরাপদ এবং আরামদায়ক যাত্রা বলে, প্রায় অনেকেই ঢাকা থেকে কিশোরগঞ্জ ট্রেনের মাধ্যমে যাতায়াত করতে চান। সেক্ষেত্রে ঢাকা টু কিশোরগঞ্জ ট্রেনের সময়সূচী ট্রেনের সময়সূচী সম্পর্কে জানাটা খুবই জরুরী। কেননা ট্রেনের সময়সূচী সম্পর্কে সঠিক তথ্য যদি না জানেন তাহলে সঠিক সময় গন্তব্য যেতে পারবেন না। তাহলে চলুন ঢাকা টু কিশোরগঞ্জ ট্রেনের সময়সূচী ভাড়া সম্পর্কে জেনে নেওয়া যাক।
পোস্ট সূচিপত্র.
ঢাকা টু কিশোরগঞ্জ ট্রেনের তালিকা ২০২৬
ঢাকা থেকে কিশোরগঞ্জ যে ট্রেনগুলো যাতায়াত করে সে সম্পর্কে জানা কিশোরগঞ্জগামী প্রতিটি যাত্রীদের জন্য জরুরী। কেননা কোন ট্রেনগুলো চলাচল করে সে সম্পর্কে যদি সঠিক তথ্য জানা না থাকে তাহলে সঠিক সময় ট্রেন ধরতে পারবেন না। যার ফলে আপনি সঠিক সময়ে গন্তব্যে পৌঁছাতে পারবেন না। তাহলে চলুন জেনে নেওয়া যাক ঢাকা টু কিশোরগঞ্জ ট্রেনের তালিকা-
আরো পড়ুনঃ ঢাকা টু জামালপুর ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৬
- এগারো সিন্ধুর প্রভাতি (৭৩৭)
- এগারো সিন্ধুর গোধূলি (৭৪৯)
- কিশোরগঞ্জ এক্সপ্রেস (৭৮১)
ঢাকা টু কিশোরগঞ্জ রুটে সরাসরি ৩ টি আন্তঃনগর ট্রেন চলাচল করে। ট্রেনগুলো সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত নিয়মিত চলাচল করে। আপনার সময়মতো ট্রেনের সময়সূচী দেখে এই ৩টি ট্রেনের মাধ্যমে কিশোরগঞ্জ ভ্রমণ করতে পারেন।
ঢাকা টু কিশোরগঞ্জ ট্রেনের সময়সূচী ২০২৬
বর্তমান সময়ে ঢাকা টু কিশোরগঞ্জ রুটে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর ৩টি ট্রেন চলাচল করে। এই ৩ টি ট্রেনের সময়সূচী বাংলাদেশ রেলওয়ে অফিসিয়াল ওয়েবসাইটের সময়সূচি অনুযায়ী নিচে বিস্তারিত তথ্য দেওয়া হলো-
| ক্রমিক নং | ট্রেনের নাম | ছাড়ার সময় | পৌঁছানোর সময় | ছুটির দিন |
|---|
| ০১ | এগারো সিন্ধুর প্রভাতি (৭৩৭) | সকাল ৭:১৫ মিনিট | সকাল ১১:১০ মিনিট | বুধবার |
| ০২ | এগারো সিন্ধুর গোধূলি (৭৪৯) | সন্ধ্যা ৬:৪৫মিনিট | রাত ১০:৪০ মিনিট | নেই |
| ০৩ | কিশোরগঞ্জ এক্সপ্রেস (৭৮১) | সকাল ১০:৩০ মিনিট | দুপুর ২:১০ মিনিট | মঙ্গলবার |
ঢাকা টু কিশোরগঞ্জ ট্রেন ভাড়া ২০২৬
ঢাকা টু কিশোরগঞ্জ ট্রেনের ভাড়া কত, সে সম্পর্কে জানার জন্য প্রায় অনেকেই আগ্রহ প্রকাশ করে থাকেন? ঢাকা টু কিশোরগঞ্জ পর্যন্ত রেললাইনে দৈনিক সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত ৩ টি ট্রেন চলাচল করে। আপনারা যদি ইচ্ছা করেন অনলাইনে (https://eticket.railway.gov.bd) মাধ্যমেই ঢাকা টু কিশোরগঞ্জ ট্রেনের টিকিট কাটতে পারবেন। বাংলাদেশ রেলওয়ে ওয়েবসাইট অনুযায়ী সকল ট্রেনের ভাড়া তালিকা নিচে দেওয়া হলো-
| ক্রমিক নং | আসন বিন্যাস | ভাড়ার পরিমাণ |
|---|---|---|
| ০১ | শোভন | ১৩৫ টাকা |
| ০২ | শোভন চেয়ার | ১৬০ টাকা |
| ০৩ | স্নিগ্ধা | ৩০৫ টাকা |
| ০৪ | প্রথম আসন | ২৪৮ টাকা |
| ০৫ | প্রথম বার্থ | ২৪৮ টাকা |
| ০৬ | এসি | ৩৬৮ টাকা |
ঢাকা টু কিশোরগঞ্জ ট্রেনের স্টপিস স্টেশন
ঢাকা টু কিশোরগঞ্জ তিনটি আন্তঃনগর ট্রেন নিয়মিত যাতায়াত করে থাকে। ট্রেন গুলো সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত প্রতিদিনই চলাচল করে আর এই চলাচলের মধ্যে কিছু জায়গায় বিরতি প্রদান করে থাকে যেন যাত্রীদের সুবিধার জন্য। এখন উপরে উল্লেখিত ট্রেনগুলো ঢাকা টু কিশোরগঞ্জ রেল পথে চলাচলের সময় কয়েকটি স্থানে যাত্রা বিরতি বা স্টপিস প্রদান করে থাকে তা নিচে তা তুলে ধরা হলো-
ঢাকা টু কিশোরগঞ্জ কত কিলোমিটার
ঢাকা থেকে কিশোরগঞ্জ যাওয়ার সময় আপনাদের অনেকেরই মনে প্রশ্ন আসতে পারে ঢাকা টু কিশোরগঞ্জ দূরত্ব কত কিলোমিটার? তাহলে আসুন জেনে নেওয়া যাক ঢাকা টু কিশোরগঞ্জ দূরত্ব কত-
- ঢাকা থেকে কিশোরগঞ্জ সড়ক পথে দূরত্ব গুগল ম্যাপ অনুযায়ী ময়মনসিংহ মহাসড়ক হয়ে প্রায় দূরত্ব হচ্ছে প্রায় ১২২.২ কি.মি কিলোমিটার।
ঢাকা টু কিশোরগঞ্জ ট্রেনে যেতে কত সময় লাগে
ঢাকা টু কিশোরগঞ্জ ট্রেনের মাধ্যমে আপনি যদি কিশোরগঞ্জ যাতায়াত করতে চান, সেক্ষেত্রে যেতে কত সময় লাগে, সে সম্পর্কে অনেকেই জানতে চান। তাহলে চলুন জেনে নেওয়া যাক, ঢাকা টু কিশোরগঞ্জ ট্রেনে যেতে কত সময় লাগে-
- ঢাকা টু কিশোরগঞ্জ ট্রেনে যেতে সময় লাগে প্রায় ৩ ঘণ্টা ৪০ মিনিট থেকে ৪ ঘন্টা পর্যন্ত।
ঢাকা টু কিশোরগঞ্জ ট্রেন টিকেট কাটার নিয়ম
বর্তমান সময়ে বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট, মোবাইল অ্যাপ এবং রেলওয়ে কাউন্টার থেকেও টিকেট কেনা যায়। মূলত ঢাকা টু কিশোরগঞ্জ ট্রেনের টিকেট আপনি দুই ভাবে কাটতে পারবেন। সরাসরি ট্রেন স্টেশন থেকে আবার ঘরে বসে অনলাইনের মাধ্যমে ট্রেন টিকেট কাটতে পারবেন।
কিন্তু অনলাইনে টিকিট কাটার জন্য ভাড়ার সাথে অল্প পরিমাণে কিছু পারসেন্ট ভ্যাট যুক্ত করা হয়ে থাকে। আর স্টেশনের কাউন্টার থেকে টিকিট কাটলে কোন ভ্যাট লাগে না এখন আপনাদের সুবিধা অনুযায়ী টিকিট ক্রয় করতে পারেন।
অনলাইনে ঢাকা টু কিশোরগঞ্জ ট্রেন টিকেট কাটার নিয়ম
অনলাইনে ঢাকা টু কিশোরগঞ্জ ট্রেন টিকেট সহ সকল বিভাগের ট্রেনের টিকেট কাটা যায়। মূলত অনলাইনে ট্রেনের টিকেট কাটার জন্য বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট eticket.railway.gov.bd লিংক ক্লিক করে ওয়েবসাইট ভিজিট করুন ।
প্রথমে আপনাদের সামনে বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে সেখানে-
- From – লিখা অপসনে "ঢাকা " লিখতে হবে বা সিলেক্ট করুন।
- To – লিখা অপসনে "কিশোরগঞ্জ " লিখতে হবে বা সিলেক্ট করুন।
- Date of Journey – আপনি যে তারিখে টিকেট কাটতে চান সে তারিখ সিলেক্ট করতে হবে।
- Choose Class – তারপর কোন ক্লাসের সিটে যেতে চান সিলেক্ট করতে হবে।
- এরপর "SEARCH TRAINS" অপশনে ক্লিক করলেই আপনাকে সিট নাম্বার দেখাবে।
- তারপর আপনার পছন্দ অনুযায়ী সিট নাম্বার সিলেক্ট করুন বা আপনি কয়টি সিট কাটবেন সেটি সিলেক্ট করুন।
- এরপর "CONTINUED PURCHASE" অপশনে ক্লিক করুন।
- তারপর আপনার মোবাইলে নাম্বারে আসা ৪ ডিজিটের কোড লিখে Verify করুন।
- এরপর আপনার নামসহ সকল তথ্য দেওয়া থাকবে সবকিছু ঠিক থাকলে । Passenger Type অপশনে কার জন্য টিকেট কাটছেন সেটা সিলেক্ট করুন।
- তারপর মোবাইল ব্যাংকিং বা ক্রেডিট / ডেবিট কার্ড এর মাধ্যমে যেটার মাধ্যমে পেমেন্ট করতে চান সেটা সিলেক্ট করে পেমেন্ট করুন।
- এরপর পেমেন্ট সম্পূর্ণ হলে আপনার ই-মেইল নাম্বারে ট্রেনের টিকেট পাঠিয়ে দেওয়া হবে। উক্ত ট্রেন টিকেট সাদা কাগজে প্রিন্ট করে ট্রেন ভ্রমণ করতে পারবেন।
এছাড়াও আপনি চাইলে এ ওয়েবসাইট থেকে ঢাকা টু কিশোরগঞ্জ রুট ব্যতীত বাংলাদেশের সকল রুটের টিকিট ক্রয় করতে পারবেন। কিন্তু eticket.railway.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করার পর টিকেট কাটার জন্য প্রথমে আপনাকে একাউন্ট খুলতে হবে। একাউন্ট খোলার জন্য আপনার নাম, মোবাইল নাম্বার ও জাতীয় পরিচয়পত্র নাম্বার দিয়ে ওয়েবসাইডে রেজিস্ট্রেশন করে নিতে হবে তাহলে আপনি এখান থেকে আপনার পছন্দের রুট অনুযায়ী টিকিট ক্রয় করতে পারবেন।
স্টেশনের ঢাকা টু কিশোরগঞ্জ ট্রেন টিকেট কাটার নিয়ম
ঢাকা টু কিশোরগঞ্জ ট্রেন টিকেট স্টেশন বা কাউন্টার থেকে কেনার নিয়ম একেবারে সহজ । ট্রেনের টিকেট কাউন্টার থেকে টিকেট কেনার জন্য আপনাকে কিছু নির্দিষ্ট ধাপ অনুসরণ করতে হবে। সে গুলো নিচে দেওয়া হলো-
- ঢাকা টু কিশোরগঞ্জ রুটের স্টেশন থেকে টিকিট কাটতে হলে আপনাকে সরাসরি স্টেশনে যেতে হবে। তবে প্রধান স্টেশন যেমন, কমলাপুর স্টেশন এমন স্টেশন থেকেই আপনি এই টিকেট কিনতে পারবেন।
- তারপর নির্দিষ্ট কাউন্টারে দাঁড়িয়ে আপনাকে এসি না নন এসির কয়টি টিকিট কাটবেন সেটি বলতে হবে।
- এরপর আপনার জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নাম্বার দিতে হবে।
- তারপর আপনাকে টিকিটের নির্ধারিত মূল্য পরিশোধ করতে হবে।
ঢাকা টু কিশোরগঞ্জ ট্রেনের সময়সূচী ও ভাড়া-শেষ কথা
আমাদের আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে ঢাকা টু কিশোরগঞ্জ ট্রেনের সময়সূচী ও ভাড়া সে সম্পর্কে। সাথে আরও আলোচনা করেছি ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন ও ঢাকা টু কিশোরগঞ্জ কত কিলোমিটার সে সম্পর্কে বিস্তারিত সকল তথ্য ।
আজকের এই আর্টিকেলটি পড়ে যদি আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনার পরিচিত বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এতক্ষণ আমাদের সঙ্গে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত পোস্টটি পড়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ট্রেনের সম্পর্কিত আরোও পোস্ট পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করতে পারেন।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url