যশোর টু ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৬
যশোর টু ঢাকা ট্রেনের সময়সূচী-ট্রেনের ভাড়া সম্পর্কে জানতে গুগলে সার্চ করছেন? তাহলে নিচের আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন। কেননা এ আর্টিকেলের মধ্যে আলোচনা করেছি যশোর টু ঢাকা ট্রেন, ভাড়ার পরিমাণ ও সময়সূচী সম্পর্কে বিস্তারিত তথ্য।
আপনাদের মধ্যে কেউ যদি যশোর টু ঢাকা ভ্রমণের উদ্দেশ্যে বা কোন কাজের জন্য যেতে চাই, তাহলে এই পোস্টটি থেকে আপনারা ভাড়া ও সময়সূচী সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন যশোর টু ঢাকা ট্রেন ভ্রমন করার ক্ষেত্রে আপনাদের অনেক কাজে আসবে এবং আশা করি ট্রেন ভ্রমণের আপনাদের সহায়তা হবে।
পোস্ট সূচিপত্র.
যশোর টু ঢাকা ট্রেনের তালিকা ২০২৬
যশোর টু ঢাকা ট্রেন চলাচলের জন্য দেশের অন্যতম জনপ্রিয় রুট হিসাবে পরিচিত। এই রুটে ট্রেন যোগাযোগ যাত্রীদের জন্য আরামদায়ক, নিরাপদ এবং ভ্রমণের প্রধান মাধ্যম। প্রতিদিন যশোর টু ঢাকা চারটি আন্তঃনগর ট্রেন চলাচল করে।
যশোর টু ঢাকা রুটে সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত প্রতিদিন মোট চারটি আন্তঃনগর ট্রেন চলাচল করে। এই আন্তঃনগর ট্রেনগুলো যশোর টু ঢাকা এবং যশোর টু ঢাকা রুটে যাত্রী নিয়ে নিয়মিত চলাচল করে। এদের মধ্যে উল্লেখযোগ্য ট্রেনগুলো নিচে তালিকা দেওয়া হলো-
| ক্রমিক নং | ট্রেনের নাম |
|---|
| ০১ | সুন্দরবন এক্সপ্রেস (৭২৫) |
| ০২ | চিত্রা এক্সপ্রেস (৭৬৩) |
| ০৩ | বেনাপোল এক্সপ্রেস (৭৯৫) |
| ০৪ | রূপসী বাংলা এক্সপ্রেস (৮২৭) |
- উপরে উল্লেখিত ট্রেন গুলো দৈনিক যশোর টু ঢাকা রুটে সরাসরি চলাচল করে। এ ট্রেন ট্রেনগুলো যাত্রা সময় বিভিন্ন স্টেশনে স্টপিস দিয়ে থাকে যাত্রীদের সুবিধার্থে। আপনি যদি যশোর থেকে ঢাকা রুটে ট্রেনে চলাচল করতে চান তাহলে উপরের ট্রেনগুলোতে যাতায়াত করতে পারেন।
যশোর টু ঢাকা ট্রেনের সময়সূচী
বর্তমান সময়ে যশোর টু ঢাকা রুটে যশোর থেকে ছেড়ে আসা আন্ত নগর চারটি ট্রেন চলাচল করে এই চারটি ট্রেনের সময়সূচী বাংলাদেশ রেলওয়ে অফিসিয়াল ওয়েবসাইটের সময়সূচি অনুযায়ী নিচে বিস্তারিত তথ্য দেওয়া হল-
| ক্রমিক নং | ট্রেনের নাম | ছাড়ার সময় | পৌঁছানোর সময় | ছুটির দিন |
|---|
| ০১ | সুন্দরবন এক্সপ্রেস (৭২৫) | রাত ১০:৫৭ মিনিট | সকাল ৫:১০ মিনিট | মঙ্গলবার |
| ০২ | চিত্রা এক্সপ্রেস (৭৬৩) | সকাল ১০:০৮ মিনিট | সন্ধ্যা ৬:০৫মিনিট | রবিবার |
| ০৩ | বেনাপোল এক্সপ্রেস (৭৯৫) | দুপুর ১:৪০ মিনিট | রাত ৮:৩০ মিনিট | বুধবার |
| ০৪ | রূপসী বাংলা এক্সপ্রেস (৮২৭) | বিকাল ৪:১৫ মিনিট | সন্ধ্যা ৭:০০ টা | সোমবার |
যশোর টু ঢাকা ট্রেন ভাড়া ২০২৬
আপনারা চাইলে অনলাইনে ই-টিকিটিং সিস্টেমে (https://eticket.railway.gov.bd) মাধ্যমেই যশোর টু ঢাকা ট্রেনের টিকিট কাটতে পারবেন। যশোর থেকে ঢাকা পর্যন্ত রেললাইনে দৈনিক আন্তঃনগর চারটি ট্রেন চলাচল করে। নিচে যশোর টু ঢাকা সকল ট্রেনর ভাড়ার তালিকা দেওয়া হলো-
আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস (৭২৫)
| আসন বিন্যাস | ভাড়ার পরিমাণ |
|---|---|
| শোভন চেয়ার | ৫৬০ টাকা |
| স্নিগ্ধা | ১০৭০ টাকা |
| এসি সিট | ১২৮৩ টাকা |
আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস (৭৬৩)
| আসন বিন্যাস | ভাড়ার পরিমাণ |
|---|---|
| শোভন চেয়ার | ৬১০ টাকা |
| স্নিগ্ধা | ১১৬৮ টাকা |
| এসি বার্থ | ২১৫৫ টাকা |
আন্তঃনগর বেনাপোল এক্সপ্রেস (৭৯৫)
| আসন বিন্যাস | ভাড়ার পরিমাণ |
|---|---|
| শোভন চেয়ার | ৫৬০ টাকা |
| স্নিগ্ধা | ১০৭০ টাকা |
| এসি বার্থ | ১৯৭৭ টাকা |
আন্তঃনগর রূপসী বাংলা এক্সপ্রেস (৮২৭)
| আসন বিন্যাস | ভাড়ার পরিমাণ |
|---|---|
| শোভন চেয়ার | ৪১০ টাকা |
| স্নিগ্ধা | ৭৮৮ টাকা |
| এসি সিট | ৯৪৩ টাকা |
যশোর টু ঢাকা ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন
যশোর টু ঢাকা রুট বাংলাদেশের অন্যতম একটি ব্যস্ত ও গুরুত্বপূর্ণ রেল যোগাযোগ পথ হিসেবে পরিচিত। এ রুটে দৈনিক প্রায় চারটি ট্রেন চলাচল করে। তবে প্রতিটি ট্রেনের নির্ধারিত একটি সাপ্তাহিক ছুটির দিন রয়েছে, যা রক্ষণাবেক্ষণ ও পরিচালন ব্যবস্থার মান উন্নয়নে নির্ধারণ করা হয়।
মূলত যাত্রীদের ভ্রমণ পরিকল্পনা সহজ করতে এই ছুটির দিন সম্পর্কে ধারণা থাকা অত্যন্ত জরুরি। যদি সপ্তাহে একদিন সম্পর্কে সঠিক তথ্য যাত্রীরা অপ্রত্যাশিত ভোগান্তি এড়াতে এবং ভ্রমণ আরও সহজ করতে পারেন।
| ক্রমিক নং | ট্রেনের নাম | সাপ্তাহিক ছুটি |
|---|---|---|
| ০১ | আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস(৭২৫) | বুধবার |
| ০২ | আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস(৭৬৩) | রবিবার |
| ০৩ | আন্তঃনগর বেনাপোল এক্সপ্রেস (৭৯৫) | বুধবার |
| ০৪ | আন্তঃনগর রূপসী বাংলা এক্সপ্রেস (৮২৭) | সোমবার |
পদ্মা সেতু হয়ে ঢাকা টু যশোর ট্রেন
পদ্মা সেতু হয়ে যশোর টু ঢাকা বর্তমানে একটি ট্রেন চলাচল করে থাকে সেটি হলো রূপসী বাংলা এক্সপ্রেস। এই ট্রেনটি যশোর রেলওয়ে স্টেশন থেকে পদ্মা সেতু হয়ে ঢাকার উদ্দেশ্যে ছাড়ে বিকাল ৪:১৫ মিনিটে এবং ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছায় সন্ধ্যা ৭:০০ টায়। যেহেতু এই ট্রেনটি পদ্মা সেতু হয়ে যায় সে জন্য সব থেকে কম সময়ে মাত্র ২ ঘন্টা ৪৫ মিনিটে এই ট্রেনটি পদ্মা সেতু হয়ে যশোর টু ঢাকা গিয়ে পৌঁছায়।
যশোর টু ঢাকা ট্রেন টিকেট কাটার নিয়ম
বর্তমান সময়ে বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট, মোবাইল অ্যাপ এবং রেলওয়ে কাউন্টার থেকেও টিকেট কেনা যায়। মূলত যশোর টু ঢাকা ট্রেনের টিকেট আপনি দুই ভাবে কাটতে পারবেন। সরাসরি ট্রেন স্টেশন থেকে আবার ঘরে বসে অনলাইনের মাধ্যমে ট্রেন টিকেট কাটতে পারবেন।
কিন্তু অনলাইনে টিকিট কাটার জন্য ভাড়ার সাথে অল্প পরিমাণে কিছু পারসেন্ট ভ্যাট যুক্ত করা হয়ে থাকে। আর স্টেশনের কাউন্টার থেকে টিকিট কাটলে কোন ভ্যাট লাগে না এখন আপনাদের সুবিধা অনুযায়ী টিকিট ক্রয় করতে পারেন।
অনলাইনে যশোর টু ঢাকা ট্রেন টিকেট কাটার নিয়ম
অনলাইনে যশোর টু ঢাকা ট্রেন টিকেট সহ সকল বিভাগের ট্রেনের টিকেট কাটা যায়। মূলত অনলাইনে ট্রেনের টিকেট কাটার জন্য বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট eticket.railway.gov.bd লিংক ক্লিক করে ওয়েবসাইট ভিজিট করুন ।
প্রথমে আপনাদের সামনে বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে সেখানে-
- From – লিখা অপসনে "যশোর " লিখতে হবে বা সিলেক্ট করুন।
- To – লিখা অপসনে "ঢাকা " লিখতে হবে বা সিলেক্ট করুন।
- Date of Journey – আপনি যে তারিখে টিকেট কাটতে চান সে তারিখ সিলেক্ট করতে হবে।
- Choose Class – তারপর কোন ক্লাসের সিটে যেতে চান সিলেক্ট করতে হবে।
- এরপর "SEARCH TRAINS" অপশনে ক্লিক করলেই আপনাকে সিট নাম্বার দেখাবে।
- তারপর আপনার পছন্দ অনুযায়ী সিট নাম্বার সিলেক্ট করুন বা আপনি কয়টি সিট কাটবেন সেটি সিলেক্ট করুন।
- এরপর "CONTINUED PURCHASE" অপশনে ক্লিক করুন।
- তারপর আপনার মোবাইলে নাম্বারে আসা ৪ ডিজিটের কোড লিখে Verify করুন।
- এরপর আপনার নামসহ সকল তথ্য দেওয়া থাকবে সবকিছু ঠিক থাকলে । Passenger Type অপশনে কার জন্য টিকেট কাটছেন সেটা সিলেক্ট করুন।
- তারপর মোবাইল ব্যাংকিং বা ক্রেডিট / ডেবিট কার্ড এর মাধ্যমে যেটার মাধ্যমে পেমেন্ট করতে চান সেটা সিলেক্ট করে পেমেন্ট করুন।
- এরপর পেমেন্ট সম্পূর্ণ হলে আপনার ই-মেইল নাম্বারে ট্রেনের টিকেট পাঠিয়ে দেওয়া হবে। উক্ত ট্রেন টিকেট সাদা কাগজে প্রিন্ট করে ট্রেন ভ্রমণ করতে পারবেন।
এছাড়াও আপনি চাইলে এ ওয়েবসাইট থেকে যশোর টু ঢাকা রুট ব্যতীত বাংলাদেশের সকল রুটের টিকিট ক্রয় করতে পারবেন। কিন্তু eticket.railway.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করার পর টিকেট কাটার জন্য প্রথমে আপনাকে একাউন্ট খুলতে হবে। একাউন্ট খোলার জন্য আপনার নাম, মোবাইল নাম্বার ও জাতীয় পরিচয়পত্র নাম্বার দিয়ে ওয়েবসাইডে রেজিস্ট্রেশন করে নিতে হবে তাহলে আপনি এখান থেকে আপনার পছন্দের রুট অনুযায়ী টিকিট ক্রয় করতে পারবেন।
স্টেশনের যশোর টু ঢাকা ট্রেন টিকেট কাটার নিয়ম
যশোর টু ঢাকা ট্রেন টিকেট স্টেশন বা কাউন্টার থেকে কেনার নিয়ম একেবারে সহজ । ট্রেনের টিকেট কাউন্টার থেকে টিকেট কেনার জন্য আপনাকে কিছু নির্দিষ্ট ধাপ অনুসরণ করতে হবে। সে গুলো নিচে দেওয়া হলো-
- যশোর টু ঢাকা রুটের স্টেশন থেকে টিকিট কাটতে হলে আপনাকে সরাসরি স্টেশনে যেতে হবে। তবে প্রধান স্টেশন যেমন, কমলাপুর স্টেশন এমন স্টেশন থেকেই আপনি এই টিকেট কিনতে পারবেন।
- তারপর নির্দিষ্ট কাউন্টারে দাঁড়িয়ে আপনাকে এসি না নন এসির কয়টি টিকিট কাটবেন সেটি বলতে হবে।
- এরপর আপনার জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নাম্বার দিতে হবে।
- তারপর আপনাকে টিকিটের নির্ধারিত মূল্য পরিশোধ করতে হবে।
এরপর আপনার যশোর টু ঢাকা রুটের টিকিট কাটা হয়ে যাবে এবং টিকিটের ছোট একটি কাগজ আপনাকে প্রদান করা হবে। এটাই মূলত আপনার যশোর টু ঢাকা রুটের টিকিট যা দিয়ে আপনি নির্ধারিত তারিখে ভ্রমণ করতে পারবেন।
যশোর থেকে ঢাকা কত কিলোমিটার
যশোর থেকে ঢাকা যাওয়ার সময় আপনাদের অনেকেরই মনে প্রশ্ন আসতে পারে যশোর টু ঢাকা দূরত্ব কত কিলোমিটার? তাহলে আসুন জেনে নেওয়া যাক যশোর টু ঢাকা দূরত্ব কত-
- সড়ক পথে: যশোর থেকে ঢাকা সড়ক পথে দূরত্ব গুগল ম্যাপ অনুযায়ী প্রায় ১৮৩ কিলোমিটার ।
- নতুন রুট (পদ্মা সেতু হয়ে): যশোর থেকে মাওয়া-ভাঙ্গা হয়ে ঢাকা (কমলাপুর/গেন্ডারিয়া) পর্যন্ত নতুন প্রকল্পের দৈর্ঘ্য প্রায় ১৭২ কিলোমিটার।
- পুরানো রুট (যমুনা সেতু হয়ে): যশোর থেকে রাজবাড়ী- পাবনা-বঙ্গবন্ধু সেতু- ঢাকা হয়ে যশোরের দূরত্ব অনেক বেশি প্রায় ৩৫৬ কিলোমিটারের কাছাকাছি।
আপনি সড়ক পথে বা রেলপথে যেতে চান তার উপর ভিত্তি করে সময় ও দূরত্বের কিছু পার্থক্য হতে পারে।
যশোর টু ঢাকা ট্রেনে যেতে কত সময় লাগে
যশোর টু ঢাকার উদ্দেশ্য যে সকল যাত্রী ভ্রমণ করতে চান তার অধিকাংশ যাত্রীগণ কত সময় লাগে জানার আগ্রহ প্রকাশ করেন। এবং বিভিন্ন মাধ্যমে জানার জন্য খোঁজাখুঁজি করে থাকেন। নিচে জেনে নিতে পারবেন যশোর টু ঢাকা যেতে কত সময় লাগে?
- যশোর টু ঢাকা ট্রেনের মাধ্যমে যেতে সময় লাগে প্রায় ৬-৭ ঘন্টা ৪০ মিনিট । তবে আন্তঃনগর রূপসী বাংলা এক্সপ্রেস (৮২৭) ট্রেনে যেতে ২ ঘন্টা ৩০ মিনিট মত সময় লাগে।
যশোর টু ঢাকা ট্রেনের স্টপিস স্টেশন
যশোর টু ঢাকা রুটে চলাচলকারী ট্রেনগুলো মধ্যে প্রায় অনেক গুলো স্টেশনে স্টপিস দিয়ে চলাচল করে। নিচে যশোর টু ঢাকা রুটে চলাচলকারি আন্তঃনগর ট্রেনগুলোর বিরতি স্টেশন সমূহ গুলো উল্লেখ করা হলো-
আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস
যশোর—মোবারকগঞ্জ—কোটচাঁদপুর—দর্শনা—চুয়াডাঙ্গা—আলমডাঙ্গা—পোড়াদহ—কুষ্টিয়া কোট— পাঙ্গাসা— রাজবাড়ী—ফরিদপুর— ভাঙ্গা— সর্বশেষ ঢাকা ।
আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস
আন্তঃনগর বেনাপোল এক্সপ্রেস
যশোর — মোবারকগঞ্জ— কোটচাঁদপুর —দর্শনা হল্ট—চুয়াডাঙ্গা— আলমডাঙ্গা—পোড়াদহ —কুষ্টিয়া কোর্ট—খোকসা — কালুখালী — রাজবাড়ী —ফরিদপুর —ভাঙ্গা—সর্বশেষ ঢাকা ।আন্তঃনগর রূপসী বাংলা এক্সপ্রেস (৮২৮)
যশোর —নড়াইল— কাশিয়ানী— মুকাদ্দাসপুর— ভাঙ্গা জংশন—সর্বশেষ ঢাকা ।যশোর টু ঢাকা ট্রেনের সময়সূচী-ট্রেনের ভাড়া-শেষ কথা
প্রিয় পাঠক,আজকের আর্টিকেলের মূল বিষয় হচ্ছে যশোর টু ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়া সে সম্পর্কে। সাথে আরও আলোচনা করেছি ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন ও যশোর থেকে ঢাকা কত কিলোমিটার সে সম্পর্কে বিস্তারিত সকল তথ্য ।
আমাদের আজকের এই পোস্টটি পড়ে যদি আপনাদের ভালো লেগে থাকে। তাহলে অবশ্যই আপনি বন্ধুদের সাথে শেয়ার করবেন। এতক্ষণ আমাদের সঙ্গে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত পোস্টটি পড়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url