বাটন ফোনে বিকাশে টাকা দেখার নিয়ম

আপনি কি বাটন ফোনে বিকাশে টাকা দেখার নিয়ম সম্পর্কে জানতে গুগলে সার্চ করছেন? তাহলে নিচের আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন। কেননা আর্টিকেলের মধ্য বিস্তারিত ভাবে আলোচনা করেছি কি ভাবে বাটন ফোনে বিকাশে টাকা দেখবেন ও বিকা একাউন্টের বিভিন্ন বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য।

বাটন ফোনে বিকাশে টাকা দেখার নিয়ম

বর্তমান সময়ে মোবাইল ব্যাংকিং হিসেবে বিকাশের জনপ্রিয়তা সবচেয়ে বেশি। এজন্য বিকাশের ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা বাটন ফোন ব্যবহার করেন, কিন্তুবাটন ফোনে বিকাশে টাকা দেখতে পারেন না। তাদের জন্য আজকে আপনাদের সাথে বাটন ফোনে বিকাশে টাকা দেখার নিয়ম নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই আপনি যদি আপনার বাটন ফোন বিকাশের ব্যালেন্স চেক করতে চান তবে অবশ্যই আজকের এই পোস্টটি সম্পূর্ণ পড়বেন। 

পোস্ট সূচিপত্র.

বাটন ফোনে বিকাশে টাকা দেখার নিয়ম

আপনি যদি বাটন ফোনে বিকাশে টাকা দেখার নিয়ম  সম্পর্কে জানতে চান? তাহলে আর্টিকেলটি পরতে থাকুন। বাটন ফোনে বিকাশে টাকা মূলত  USSD কোড ডায়াল করার মাধ্যমে বিকাশ একাউন্টের টাকা দেখা যায়।

আপনারা যারা বিকাশ ব্যবহার বিশেষ করে তাদের বাটন ফোনে বিকাশে টাকা দেখার নিয়ম জেনে রাখা ভালো। কেননা আপনার যদি স্মার্ট ফোন না থাকে তাহলে আপনার কিন্তু বাধ্য হয়েই বাটন ফোনের টাকা চেক করা লাগতে পারে।  কি ভাবে বাটন ফোনে বিকাশ একাউন্টের ব্যালেন্স চেক করবেন তা জানতে নিচের ধাপগুলো অনুসরণ করুন-

*247#-  USSD কোড ডায়াল করে

বিকাশ একাউন্ট দেখার সবচেয়ে সহজ পদ্ধতি হলো USSD কোড ব্যবহার করা। যে কোন মোবাইল থেকে USSD কোড ব্যবহার করে আপনি খুব সহজেই আপনার একাউন্টের ব্যালেন্স, ট্রানজেকশন এবং অন্যান্য তথ্য দেখতে পারবেন। অর্থাৎ বিকাশে ইউএসডি কোড ডায়াল করে আপনি খুব সহজেই বাটন ফোন দিয়ে আপনার বিকাশ একাউন্টের  টাকা দেখে নিতে পারবেন। 

  • প্রথম ধাপ: USSD কোড ডায়াল করুন

বাটন ফোনে বিকাশে টাকা দেখার জন্য সর্বপ্রথমে আপনার মোবাইলে ডায়াল প্যাড অপশানটিতে যেতে হবে । এরপর *২৪৭# লিখে ডায়াল করে আপনার বিকাশ একাউন্ট খোলা রয়েছে  সেই সিম-টিতে Call করতে হবে।

  •  দ্বিতীয় ধাপ: My Bkash অপশনে যেতে হবে।

USSD কোড ডায়াল করার পরপর আপনার সামনে বিকাশের একটি লিস্ট চলে আসবে। এখান থেকে ৯ নাম্বারে -এ থাকা My bKash অপশনে অর্থাৎ ঘরে ৯ (9) লিখে Send অপশনে ক্লিক করুন। 

  • তৃতীয় ধাপ: Check Balance অপশনে যেতে হবে।

এরপর আপনার সামনে আরও একটি লিস্ট আসবে প্রথমেই আপনি দেখতে পাবেন Check Balance। তাই আপনি বিকাশেরবিকাশে টাকা দেখার জন্য আপনার উত্তরের ঘরে ১ (1) লিখে Send অপশনে ক্লিক করুন।

  • চতুর্থ ধাপ: বিকাশ একাউন্টের পিন লিখে ভেরিফাই করুন

বিকাশে টাকা দেখার জন্য পিন ভেরিফিকেশন করতে হয়। তাই এই ধাপে bKash balance check করতে Enter PIN অপশনে আপনার বিকাশের পিন নাম্বারটি লিখে Send অপশনে ক্লিক করুন।

 

  • পঞ্চম ধাপ : আপনার বিকাশে টাকা দেখুন

এরপর আপনার বিকাশে যত টাকা রয়েছে সেই তথ্য সম্পর্কিত একটি ম্যাসেজ পেজ দেখতে পাবেন। এখানেই আপনার বিকাশে কত টাকা আছে তা দেখে নিতে পারবেন।


মূলত এভাবেই বাটন ফোন দিয়ে বিকাশের ব্যালেন্স চেক করা যায়। তাই আপনি যদি উপরে দেখানো নিয়মগুলো সঠিকভাবে অনুসরণ করেন তবে আপনিও আপনার হাতে থাকা বাটন ফোন দিয়ে বিকাশের ব্যালেন্স চেক করতে পারবেন।

বিকাশে টাকা পাঠানোর নিয়ম কি? 

যদি আপনি বিকাশ টু বিকাশে টাকা পাঠাতে চান তাহলে আপনি বিকাশের সেন্ড মানি অপশান টি ব্যবহার করে মুহূর্তেই টাকা পাঠাতে পারেন। 

*২৪৭# কোড ডায়াল করে বিকাশে টাকা পাঠানোর নিয়ম

প্রথম বিকাশ কোড ডায়াল করে ব্যবহার করে কি ভাবে বিকাশে টাকা পাঠাতে হয় সেটি জেনে নেওয়া  যাক-

  • প্রথমে, আপনার মোবাইলে ডায়াল প্যাড থেকে *২৪৭# ডায়াল করে বিকাশে মূল মেন্যুতে যান। 
  • তারপর 1 নাম্বর মানে “সেন্ড মানি” অপশনটি সিলেক্ট করুন। 
  • এরপর আপনি যে বিকাশ নাম্বরে টাকা পাঠাতে চান সেই একাউন্ট নাম্বারটি টাইপ করুন। 
  • তারপর আপনি যে টাকা পাঠাবেন তার পরিমাণ লিখুন। 
  • এরপর আপনাকে একটি রেফারেন্স নাম্বার দিয়ে দিতে হবে। যেমন, ১, ২, ৩ এমন সংখ্যা ব্যবহার করতে পারেন। আরএক্ষেত্রে আপনি একটি শব্দের বেশি ব্যবহার করবেন না। তাছাড়া স্পেস এবং বিশেষ অক্ষর (যেমনঃ দাড়ি, কম, হাইফেন, সেমিকোলন ইত্যাদি) এর ব্যবহার এড়িয়ে চলুন। 
  • সবশেষ আপনি আপনার বিকাশ মোবাইল মেন্যু পাঁচ ডিজিটের পিনটি দিয়ে লেনদেনটি সম্পন্ন করুন। 

লেনদেন প্রক্রিয়া টি সঠিকভাবে সম্পন্ন হলে আপনি এবং প্রাপক দুইজনই বিকাশের পক্ষ থেকে কনফার্মেশন মেসেজ পাবেন। আশা করি উপরের নিয়ম অনুসরণ করে *২৪৭# কোড ডায়াল করে পরবর্তী সময়ে বিকাশে আপনারা টাকা পাঠাতে পারবেন।

ক্যাশ আউট বিকাশে টাকা পাঠানোর নিয়ম

বিকাশে টাকা পাঠানোর আরেকটি উপায় হতে পারে ক্যাশ আউট ফিচারটি। প্রত্যন্ত অঞ্চলে অনেকে টাকা পাঠানোর প্রক্রিয়াকে সহজ করার লক্ষ্যে ক্যাশ আউট এর মাধ্যমে বিকাশে টাকা আদান-প্রদান করে থাকে। এই প্রক্রিয়ায় আপনি যাকে টাকা পাঠাচ্ছেন তার নিকটবর্তী যে কোন এজেন্টের কাছে ক্যাশ আউট করা হয়। এরপর উক্ত এজেন্ট ক্যাশ আউট করা অর্থ যাকে টাকা পাঠানো হয়েছে তাকে প্রদান করেন।

বিকাশে কাউকে সেন্ড মানি করলে উক্ত অর্থ ঐ ব্যক্তির বিকাশ ব্যালেন্সে যোগ হয়। ক্যাশ আউট প্রক্রিয়ার মাধ্যমে বিকাশে টাকা পাঠানোর ক্ষেত্রে যাকে টাকা পাঠানো হচ্ছে তিনি সরাসরি হাতে টাকা পেয়ে যান। এক্ষেত্রে বিকাশ স্ট্যান্ডার্ড ক্যাশ আউট ফি অবশ্যই প্রযোজ্য হবে।

ক্যাশ ইন বিকাশে টাকা পাঠানোর নিয়ম

আপনি চাইলে যে কোন ব্যক্তিগত বিকাশ একাউন্টে “ক্যাশ ইন” পদ্ধতিতে ও টাকা পাঠাতে পারেন। সে ক্ষেত্রে বিকাশ এজেন্টের কাছে গিয়ে প্রাপকের বিকাশ নম্বর প্রদান করতে হবে এবং এজেন্টকে টাকা দিতে হবে। তারপর এজেন্ট উক্ত প্রাপককে ক্যাশ ইন পদ্ধতিতে টাকা পাঠাতে পারবেন যা প্রাপকের বিকাশ একাউন্টে জমা হবে।

অ্যাড মানি বিকাশে টাকা পাঠানোর নিয়ম

বিকাশ অ্যাপের অ্যাড মানি ফিচারের মাধ্যমে নিজের বিকাশ একাউন্ট অথবা অন্য কারো বিকাশ একাউন্টে টাকা পাঠানো যায়। অ্যাড মানির মাধ্যমে বর্তমানে ব্যাংক থেকে বিকাশ অথবা কার্ড থেকে বিকাশে টাকা পাঠাতে পারবেন।

বিকাশে হাজারে কত টাকা চার্জ কাটে?

যদি আপনি বিকাশ থেকে টাকা উত্তেলোন করতে চান কিংবা ক্যাশ আউট করতে চান তাহলে প্রতি হাজারে ১৮.৫০ টাকা চার্জ কাটবে। আর আপনি যদি বিকাশ অ্যাপের মাধ্যেমে টাকা উত্তেলোন করেন তবে ১৭.৫০ টাকা চার্জ কাটবে। আর আপনি যদি আপনার প্রিয় এজেন্টের কাছ থেকে ক্যাশ আউট করেন তবে হাজারে ১৪.৫০ টাকা চার্জ কাটবে। 

বিকাশে একদিনে সর্বোচ্চ কত টাকা লেনদেন করা যায় 

বিকাশে একদিনে সর্বোচ্চ লেনদেন করা যায় ২৫ হাজার টাকা পর্যন্ত। এ ছাড়া একদিনে আপনি সর্বোচ্চ ৫০ এবং মাসে সর্বোচ্চ ১০০ বার টাকা পাঠাতে পারবেন। একদিনে আপনি কাউকে ২৫০০০ টাকা পাঠালে ঐদিনের জন্য আপনার বিকাশের লিমিট শেষ হয়ে যাবে।  অর্থাৎ আপনি ওই দিন আর কাউকে টাকা পাঠাতে পারবেন না। অন্যদিকে মাসে সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত বিকাশে পাঠাতে পারবেন। 

বিকাশে সর্বনিম্ন কত টাকা লেনদেন করা যায় 

বিকাশে সর্বনিম্ন সেন্ড মানি এর পরিমাণ হলো ০.০১ টাকা। অর্থাৎ আপনি বিকাশে কাউকে টাকা পাঠাতে চাইলে সর্বনিম্ন ০.০১ টাকা পাঠাতে পারবেন। অন্যদিকে বিকাশে ১০০ টাকা পর্যন্ত ফ্রি সেন্ড মানি করা যাবে। ফলে আপনি যদি কাউকে ১০১ টাকা পাঠাতে চান সে ক্ষেত্রে আপনাকে ৫ টাকা চার্জ প্রদান করতে হবে।

বিকাশ একাউন্ট কোড ভুলে গেলে করণীয়?

বিকাশ একাউন্ট কোড ভুলে গেলে পিন রিসেট করে নিতে পারেন। এ জন্য, হেল্প লাইনে কল করতে পারেন কিংবা বিকাশ কাস্টোমার কেয়ারে সরাসরি  যেতে পারেন। তবে, এক্ষেত্রে যে ব্যক্তির এনআইডি কার্ড দিয়ে বিকাশ একাউন্ট খোলা তাকে সঙ্গে নিয়ে যেতে হবে। আবার আপনি *247# ডায়াল করে বিকাশ পিন রিসেট করে নিতে পারেন। নিতে বিস্তারিত নিয়ম দেওয়া হলো-

*247# ডায়াল করে বিকাশ পিন রিসেট করার নিয়ম

আপনি যদি আপনার বিকাশ একাউন্টের পিন ভুলে যান তাহলে, USSD কোড ডায়াল করে খুব সহজেই পিন রিসেট করতে পারেন। এ জন্য আপনি *247# কোডটি ডায়াল করে নিচের পদক্ষেপ গুলো অনুসরণ করুন-

  • প্রথমে, আপনার মোবাইল ফোনের ডায়াল প্যাড খুলুন এবং *247# ডায়াল করুন।
  • তারপর পিন রিসেট অপশনে যেতে 10 লিখে পাঠান।
  • তারপর আপনার বিকাশ একাউন্টটি যে NID কার্ড দিয়ে খুলেছেন, সেই এনআইডি কার্ডের নম্বর লিখে পাঠান।
  • এরপর এনআইডি কার্ডে উল্লেখিত জন্ম তারিখ লিখে পাঠান।
  • তারপর  গত ৯০ দিনে আপনার বিকাশ একাউন্টে কোন লেনদেন হয়েছে কিনা তা সিলেক্ট করুন: 1 (Yes) অথবা 2 (No)।
  • এরপর আপনার একাউন্ট থেকে করা লেনদেনের প্রকার নির্বাচন করুন এবং পাঠান।
  • তারপর আপনার বিকাশ একাউন্টের সর্বশেষ লেনদেনের পরিমাণ টাইপ করুন।
  • এরপর কনফার্মেশন এসএমএস-এর জন্য অপেক্ষা করুন। তার কিছুক্ষণ পর আপনি একটি এসএমএস পাবেন যেখানে আপনার পিন রিসেট অনুরোধ সফল হয়েছে। নতুন ৪ সংখ্যার পিন সেট করার জন্য আবার *247# ডায়াল করুন।
  • তারপর নতুন ৪ ডিজিটের পিন প্রবেশ করান এবং পাঠান।

উপরের পদক্ষেপ গুলো অনুসরণ করে আপনি আপনার বিকাশ একাউন্টের পিন রিসেট করতে পারবেন।

বাটন ফোনে বিকাশে টাকা দেখার নিয়ম-শেষ কথা

আজকের আলোচনার মুখ্য বিষয় বাটন ফোনে বিকাশে টাকা দেখার নিয়ম সম্পর্কে। আশাকরি আপনি আজকের আর্টিকেল পরার পর থেকে বাটন ফোনে বিকাশে টাকা দেখতে পারবেন। এমনই গুরুত্বপূর্ণ ও শিক্ষনীয় আর্টিকেল প্রতিদিন পেতে নিয়মিত আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url