বাটন ফোনে নগদে টাকা দেখার নিয়ম ২০২৬
আপনি কি বাটন ফোনে নগদে টাকা দেখার নিয়ম সম্পর্কে জানতে গুগলে সার্চ করছেন? তাহলে নিচের আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন। কেননা আর্টিকেলের মধ্য বিস্তারিত ভাবে আলোচনা করেছি কি ভাবে বাটন ফোনে নগদে টাকা দেখবেন ও নগদ একাউন্টের বিভিন্ন বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য।
নগদ হচ্ছে অন্যতম মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান। আপনাদের মধ্যেই অনেকেই নগদ একাউন্ট ব্যবহার করেন বাটন ফোনে। কিন্তু, জানেন না বাটন ফোনে নগদে টাকা দেখার নিয়ম সম্পর্কে। আশাকরি আর্টিকেলটি পড়লে এ সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ও নগদ সম্পর্কে আরও অনেক তথ্য এখান থেকে আপনারা সহজেই দেখে নিতে পারবেন।
পোস্ট সূচিপত্র.
বাটন ফোনে নগদে টাকা দেখার নিয়ম
আপনি যদি বাটন ফোনে নগদে টাকা দেখার নিয়ম সম্পর্কে জানতে চান? তাহলে আর্টিকেলটি পরতে থাকুন। বাটন ফোনে নগদে টাকা মূলত USSD কোড ডায়াল করার মাধ্যমে নগদ একাউন্টের টাকা দেখা যায়।
নগদ একাউন্ট দেখার সবচেয়ে সহজ পদ্ধতি হলো USSD কোড ব্যবহার করা। যে কোন মোবাইল থেকে USSD কোড ব্যবহার করে আপনি খুব সহজেই আপনার একাউন্টের ব্যালেন্স, ট্রানজেকশন এবং অন্যান্য তথ্য দেখতে পারবেন।
*167#- USSD কোড ডায়াল করে
আপনার বাটন ফোনে নগদে টাকা পারবেন। এর জন্য নিচের নিয়ম গুলো অনুসরণ করুন-
- প্রথমে, আপনার বাটন ফোন বা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন থেকে *167# ডায়াল করুন। এতে করে নগদের প্রধান মেনু স্ক্রিনে আসবে।
- এরপর, ৭ চাপুন যাতে আপনি “My Nagad” অপশনে প্রবেশ করতে পারেন।
- তারপর, ১ নির্বাচন করুন, যা আপনাকে “Balance enquiry” অপশনে নিয়ে যাবে।
- এখন, আপনার নগদ অ্যাকাউন্টের পিন নম্বরটি লিখে সেন্ড বা এন্টার করুন। কিছু সেকেন্ডের মধ্যেই আপনার স্ক্রিনে আপনার নগদ একাউন্ট ব্যালেন্স দেখতে পাবেন।
অর্থাৎ নগদ একাউন্ট কোড দিয়ে দেখার জন্য বাটন ফোনের ডায়াল অপশনে গিয়ে *167# এই USSD কোড ডায়াল করুন। এরপর, 7 লিখে My Nagad অপশনে যেতে হবে। তারপর, Balance Enquiry অপশনে যাওয়ার জন্য 1 লিখতে হবে। এখন Pin Code দেওয়ার সাথে সাথে নগদে টাকা দেখতে পারবেন।
নগদে টাকা দেখার নিয়ম
আপনার নগদ একাউন্ট রয়েছে কিন্তু আপনি জানেন না কিভাবে নগদে টাকা দেখবেন? তাদের জন্য বিশেষ করে নিচে নগদে টাকা দেখার নিয়ম গুলো দেওয়া হলো-
নগদ অ্যাপের মাধ্যমে নগদ একাউন্ট দেখার নিয়ম আরো সহজ। আপনার যদি একটি স্মার্টফোন থাকে, তাহলে খুব সহজেই আপনার নগদ একাউন্টে লগইন করে একাউন্টের বিস্তারিত তথ্য পারবেন।
- USSD কোড দিয়ে: নগদ একাউন্ট চেক করার সবচেয়ে সহজ পদ্ধতি হলো USSD কোড ব্যবহার করা। আপনার মোবাইল ফোনের ডায়াল অপশনে গিয়ে *167# মানে USSD কোড ডায়াল করুন। এরপর, 7 লিখে My Nagad অপশনে যেতে হবে। তারপর, Balance Enquiry অপশনে যাওয়ার জন্য 1 লিখতে হবে। এখন Pin Code দেওয়ার সাথে সাথে নগদে টাকা দেখতে পারবেন।
- Nagad App নগদ অ্যাপ দিয়ে: নগদ অ্যাপ ব্যবহার করা নগদ একাউন্ট চেক করার আরও একটি সহজ উপায়। প্রথমে Google Play Store বা Apple App Store থেকে নগদ অ্যাপ ডাউনলোড করুন। এরপর, অ্যাপে প্রবেশ করে মোবাইল নাম্বার এবং পিন কোড দিয়ে একাউন্টে প্রবেশ করতে হবে। তারপর, ব্যালেন্স দেখুন অপশনে ক্লিক করে নগদে টাকা দেখতে পারবেন। এ ছাড়াও লগইন করার পর Dashboard থেকে আপনার একাউন্টের ব্যালেন্স, ট্রানজেকশন হিস্টরি এবং অন্যান্য তথ্য দেখতে পারবেন।
- SMS এর দিয়ে: আপনি যদি চান তাহলে, সরাসরি SMS এর মাধ্যমে আপনার নগদের টাকা এবং লেনদেনের তথ্য চেক করতে পারেন। প্রথমে আপনার মোবাইলের মেসেজ অপশন যেতে হবে। তারপর BAL লিখে পাঠান 167 নম্বরে পাঠিয়ে দিলে কয়েক সেকেন্ডের মধ্যে আপনার ব্যালেন্স SMS এর মাধ্যমে চলে আসবে।
- Nagad হেল্পলাইন নাম্বর দিয়ে: আপনি সরাসরি নগদ কাস্টমার কেয়ারে ফোন করেও আপনার নগদে কত টাকা এবং অন্যান্য তথ্য জানতে পারেন। এই পদ্ধতি বিশেষ ভাবে সহায়ক যদি আপনার অ্যাপ বা USSD কোড কাজ না করে। কাস্টমার কেয়ার এজেন্ট আপনাকে সব ধরনের সাহায্য করবে। কাস্টমার কেয়ার নম্বর: ১৬৭ অথবা 096096 11677
নগদ কোড নম্বর
মোবাইল ফোনের ডায়াল প্যাড থেকে নগদের সকল সার্ভিস উপভোগ করার জন্য নগদ কোড জনা অনেক জরুরি। নগদের কোডটি হলো: *১৬৭#। এই কোডটি দিয়ে আপনি ফোনের ডায়াল প্যাড থেকে নগদ চালাতে পারবেন। অথবা বাটন ফোনে কোডটি ব্যবহার করে নগদ ব্যবহার করা যাবে। আপনি চাইলে নগদ কোড ডায়াল করে নগদ এর যাবতীয় কাজ গুলো করতে পারবেন। যেমন:
- Send Money
- Mobile Recharge
- Make Payment
- Cash Out
- Pay Bill
- Nagad Payment
- My Nagad
- Confirm iPhone Login
- Reset PIN
নগদ হেল্পলাইন নাম্বার
নগদ মোবাইল ব্যাংকিং হেল্পলাইন নাম্বার হচ্ছে 16167 বা 096 096 16167। ইমেইল: info@nagad.com.bd
বাটন ফোনে নগদ একাউন্ট খোলার নিয়ম
বর্তমান সময়ে গ্রাহক সেবার দিক থেকে বিকাশ এর পরেই নগদ স্থান করে নিয়েছে। কেননা লেনদেন ছাড়াও আরও অনেক ধরনের সেবা গ্রাহকদের প্রদান করে নগদ বিশ্বাস অর্জন করেছে। আজকাল অনেকের নগদের মাধ্যমে টাকা লেনদেন করে থাকে কিন্তু অনেকেই আছেন যারা নগদ একাউন্ট নেই বা খোলার নিয়ম সম্পর্কে জানেন না। বিশেষ করে তারা নিচের নিয়ম অনুসরণ করে বাটন ফোনে নগদ একাউন্ট খুলে নিতে পারেন-
- বাটন মোবাইলে নগদ একাউন্ট খোলার জন্য আপনাকে আপনার বাটন মোবাইল ফোনের ডায়াল প্যাড থেকে নগদ কোড ডায়াল করুন *১৬৭#।
- এরপর Set-4 digit Pin সেট করে Ok করুন।
- তারপর আবার একই পিন দিয়ে ‘Confirm’ করুন।
- তারপর একাউন্টের ধরণ নির্বাচন করুন: Regular অথবা Islamic তাহলে আপনার নগদ একাউন্ট খুলে যাবে।
নগদ একাউন্ট কোড ভুলে গেলে করণীয়?
নগদ একাউন্ট কোড ভুলে গেলে পিন রিসেট করে নিতে পারেন। এ জন্য, হেল্প লাইনে কল করতে পারেন কিংবা নগদ কাস্টোমার কেয়ারে সরাসরি যেতে পারেন। তবে, এক্ষেত্রে যে ব্যক্তির এনআইডি কার্ড দিয়ে নগদ একাউন্ট খোলা তাকে সঙ্গে নিয়ে যেতে হবে।
*167# ডায়াল করে নগদ পিন রিসেট করার নিয়ম
আপনি যদি আপনার নগদ একাউন্টের পিন ভুলে যান তাহলে, USSD কোড ডায়াল করে খুব সহজেই পিন রিসেট করতে পারেন। এ জন্য আপনি *167# কোডটি ডায়াল করে নিচের পদক্ষেপ গুলো অনুসরণ করুন-
- প্রথমে, আপনার মোবাইল ফোনের ডায়াল প্যাড খুলুন এবং *167# ডায়াল করুন।
- তারপর পিন রিসেট অপশনে যেতে 8 লিখে পাঠান।
- এরপর, “Forgot PIN” অপশনটি কনফার্ম করতে 1 লিখে পাঠান।
- তারপর আপনার নগদ একাউন্টটি যে NID কার্ড দিয়ে খুলেছেন, সেই এনআইডি কার্ডের নম্বর লিখে পাঠান।
- এরপর এনআইডি কার্ডে উল্লেখিত জন্ম তারিখ লিখে পাঠান।
- তারপর গত ৯০ দিনে আপনার নগদ একাউন্টে কোন লেনদেন হয়েছে কিনা তা সিলেক্ট করুন: 1 (Yes) অথবা 2 (No)।
- এরপর আপনার একাউন্ট থেকে করা লেনদেনের প্রকার নির্বাচন করুন এবং পাঠান।
- তারপর আপনার নগদ একাউন্টের সর্বশেষ লেনদেনের পরিমাণ টাইপ করুন।
- এরপর কনফার্মেশন এসএমএস-এর জন্য অপেক্ষা করুন। তার কিছুক্ষণ পর আপনি একটি এসএমএস পাবেন যেখানে আপনার পিন রিসেট অনুরোধ সফল হয়েছে। নতুন ৪ সংখ্যার পিন সেট করার জন্য আবার *167# ডায়াল করুন।
- তারপর নতুন ৪ ডিজিটের পিন প্রবেশ করান এবং পাঠান।
উপরের পদক্ষেপ গুলো অনুসরণ করে আপনি আপনার নগদ একাউন্টের পিন রিসেট করতে পারবেন।
নগদ অ্যাপ থেকে পিন রিসেট
আপনি যদি নগদ অ্যাপ ব্যবহার করে পিন ভুলে গিয়ে থাকেন, তবে পিন রিসেট করতে নিচের পদক্ষেপগুলো অনুসরণ করে পিন রিসেট করে নিতে পারবেন-
- প্রথমে নগদ অ্যাপে লগ ইন করুন।
- অ্যাপের মাধ্যমে “পিন নাম্বার ভুলে গেছেন?” অপশনটি নির্বাচন করুন।
- এরপর, ৬ সংখ্যার একটি OTP কোডের প্রয়োজন হবে। এই OTP কোড পাওয়ার জন্য আপনাকে নগদের হেল্পলাইন 16167 অথবা 09609616167 নম্বরে কল করতে হবে এবং আপনার পরিচয় যাচাই করতে হবে।
- নগদ কল সেন্টার আপনার পিন রিসেট রিকুয়েস্ট সফলভাবে গ্রহণ করলে, আপনার মোবাইলে OTP কোডসহ একটি এসএমএস পাঠানো হবে। এসএমএস আসার জন্য কিছু সময় অপেক্ষা করুন।
- এসএমএস থেকে OTP কোডটি সংগ্রহ করুন এবং অ্যাপে প্রদান করে “যাচাই করুন” অপশনে ট্যাপ করুন।
- এরপর, আপনার নতুন ৪ ডিজিটের পিন প্রবেশ করুন।
- পিন রিসেট প্রক্রিয়া সম্পন্ন করতে “সাবমিট” অপশনে ক্লিক করুন।
এই সহজ পদক্ষেপগুলো অনুসরণ করে আপনি আপনার নগদ পিন রিসেট করতে পারবেন।
নগদ একাউন্টের মালিকানা পরিবর্তন
আমাদের অনেক সময় একাউন্টের মালিকানা পরিবর্তন করতে হয়। এখন পরিবর্তনের নানা ধরনের কারণ থাকতে পারে। নিচের নিয়ম গুলো মেনে মালিকানা পরিবর্তন করতে পারবেন-
- আপনি যে একাউন্টের মালিকানা পরিবর্তন করবে সে একাউন্টটি সচল থাকতে হবে।
- আপনার একাউন্টটি যে নাম্বার দিয়ে খোলা রয়েছে সে নাম্বারটি সচল থাকতে হবে।
- যে নামে একাউন্ট রয়েছে তার এনআইডি কার্ডের ফটোকপিসহ তার রঙিন ছবি লাগবে।
- আপনার একাউন্টে কত টাকা আছে সেটা জানতে হবে।
- যার নামে একাউন্ট পরিবর্তন হবে তার রঙ্গিন এক কপি ছবি লাগবে।
নগদ একাউন্টের নাম্বার পরিবর্তন
আমরা অনেকেই নগদ একাউন্টের নাম্বার পরিবর্তন করতে পারিনা। আমাদের অনেক সময় নগদ একাউন্টের নাম্বার পরিবর্তন করতে হয়। কেননা সিম অথবা ফোন হারিয়ে যেতে পারে। নগদ একাউন্ট পরিবর্তন করার জন্য আমাদেরকে যা যা করতে হবে তা জেনে নিই-
- নগদ একাউন্ট এর নাম্বার পরিবর্তন করতে সর্ব প্রথম নগদের হেল্পলাইন নাম্বারে 16167 কল করতে হবে।
- নগদ অফিসের হেল্পলাইন নাম্বারে ফোন করার পর আপনার একাউন্টের সত্যতা যাচাই করা হবে। আর সত্যতা যাচাইয়ের জন্য আপনার একাউন্টের নাম, একাউন্ট নাম্বার,জন্মতারিখ ইত্যাদি জিজ্ঞেস করতে পারে।
- সকল তথ্য যাচাইয়ের পর আপনার সমস্যা জিজ্ঞেস করবে।
- পরে তাদের নির্দেশনা অনুযায়ী একাউন্ট পরিবর্তন করে নিতে পারবেন।
নগদ একাউন্ট বন্ধ করার নিয়ম
নগদ একাউন্ট আমরা সহজে বন্ধ করতে পারি না বা কোন ওয়েবসাইটে ঢুকে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা এটি বন্ধ করতে পারবো না। নগদ একাউন্ট বন্ধ করার জন্য আমাদের কিছু নিয়ম জানতে হবে। সে গুলো নিচে দেওয়া হলো-
- নগদ একাউন্ট বন্ধ করার জন্য আপনাকে নগদের অফিসে যেতে হবে।
- নগদ অফিসে আপনার যে এনআইডি কার্ড ভোটার কার্ড ব্যবহার করে একাউন্ট খোলা হয়েছিল সেটি নিয়ে যেতে হবে।
- আপনি যদি অন্য কারো নামে একাউন্ট খুলে থাকেন তাকেও সাথে করে নিয়ে যেতে হবে।
- তারপরে নিয়মাবলী অনুসারে একাউন্ট বন্ধ করতে হবে। যেহেতু আপনার একাউন্টটি বন্ধ হয়ে যাচ্ছে সে ক্ষেত্রে আপনার একাউন্টে টাকার পরিমান জিরো করে ফেলতে হবে।
বাটন ফোনে নগদে টাকা দেখার নিয়ম -শেষ কথা
আজকের আলোচনার মুখ্য বিষয়বাটন ফোনে নগদে টাকা দেখার নিয়ম সে সম্পর্কে। আশাকরি আপনি আজকের আর্টিকেল পরার পর থেকে আপনার বাটন ফোনের নগদ একাউন্টের টাকা চেক করতে পারবেন। এমনই গুরুত্বপূর্ণ ও শিক্ষনীয় আর্টিকেল প্রতিদিন পেতে নিয়মিত আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url